মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য হাইকমিশনের জরুরি নির্দেশনা

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রবাসে যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের ক্ষেত্রে সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে বলা হয়, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেশব্যাপী চলমান অভিযানের প্রেক্ষাপটে ইমিগ্রেশনের কর্মকর্তারা সোমবার কুয়ালালামপুরের ই-এসকেএল (ESKL) ভবনসংলগ্ন এলাকায় এবং ভবনের নিচতলায় অবস্থানরত কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করে। বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পরে ইমিগ্রেশন পুলিশ সেবা প্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্ট সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখার পর তাদের ছেড়ে দেয়।

পোস্টে আরও বলা হয়, প্রবাসে যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের ক্ষেত্রে সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার জন্য সব প্রবাসীদের অনুরোধ করা হচ্ছে। হাইকমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ান সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

RELATED POST  তেলের বাজারে আগুন, জ্বালানি সংকটের শঙ্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *